প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস আজ বুধবার থেকে শুরু হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবাসিক হলে আসন সংকটের কারণে গত বছরের মতো এ বছরও শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দ দেওয়া হচ্ছে না। ঢাকা থেকে ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য তিনটি দ্বিতল বাসের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটির দিন ছাড়া ঢাকার মানিক মিয়া এভিনিউ থেকে ক্যাম্পাসের উদ্দেশে সকাল সাড়ে সাতটায় এবং ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশে বেলা তিনটায় বাসগুলো যাতায়াত করবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক ক্লাস শুরু ও বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেন।