প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ১৭ জানুয়ারি শুরু হবে। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম। এর আগে ১ জানুয়ারি ২০১৭ প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে ১৭ জানুয়ারি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এবার ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৪৯ সিটের বিপরীতে ৭৮ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন।