প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের (শুভেচ্ছা ক্লাস) তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৩ মার্চের পরিবর্তে আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এবং একই দিন থেকে তাদের শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আবাসিক হলে সীমিতসংখ্যক আসন থাকায় সব শিক্ষার্থীর আসন সংকুলান হবে না। তাই ছাত্রছাত্রীদের নিজ উদ্যোগে আবাসনের ব্যবস্থা করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যে সীমিতসংখ্যক আসন খালি রয়েছে, তা ভর্তি পরীক্ষার মেধাতালিকা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে ইতিমধ্যে বণ্টন করা হয়েছে।