প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক কোর্সে (২০১১-১২ শিক্ষাবর্ষ) ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার এই সিদ্ধান্ত জানানো হয়। ১৮ মার্চ থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।