প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। গতকাল চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এই পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। পরিচিতি ক্লাসের পর প্রত্যেক বিভাগীয় প্রধানের উপস্থিতিতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও সিলেবাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগের পরীক্ষাগার ঘুরিয়ে দেখানো হয়। দুপুরে হলে আসন পেতে ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। বিকেলে মেধা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে হলের সীমিতসংখ্যক আসন শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করা হয়।