প্রথম বর্ষের পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ নিয়মিত এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে। পরীক্ষা শুরু হবে বেলা একটায়। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।