প্রথম বর্ষের পরীক্ষা ২৮ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা পেছানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময় অনুযায়ী প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়। পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (.িহঁ.বফঁ.নফ) পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এই পরীক্ষা প্রথমে ২০ আগস্ট নেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেটি স্থগিত করে আবার পরে ১২ সেপ্টেম্বর শুরুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু সেবারও পরীক্ষা স্থগিত করা হয়। তখন নতুন তারিখ ঘোষণা করা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই পরীক্ষার জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে যে প্রতিষ্ঠান ওএমআর ফরম সরবরাহ করে তা নিম্নমানের হয়। পরে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ওএমআর ফরম সরবরাহের কাজ দেওয়া হয়। মূলত এ কারণেই পরীক্ষা দুই দফা পেছানো হয়।