প্রথম বর্ষের ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণের হার শতকরা ৯০ ভাগ। এ পরীক্ষায় ৩০টি বিষয়ে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৫৫৭টি কলেজের মোট ১ লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ১ লাখ ৬২ হাজার ৭৫৬ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, বিএসসি কোর্সের কিছু পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাঁদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে।