প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষা কাল ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। আটটি বিভাগে ৬৬৫টি আসনের বিপরীতে পাঁচ হাজার ২১৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন।জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট ক্যাম্পাসে রোল নম্বর ১০০১ থেকে ৪৭৬৪, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে ৪৭৬৫ থেকে ৫৩৬৪, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৫৩৬৫ থেকে ৫৬০৪ ও গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে ৫৬০৫ থেকে ৬২১৪ রুল নম্বরধারী পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।