প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল রোববার শুরু হয়েছে। প্রথম দিন ‘সি’ ইউনিটের (ব্যবসায় প্রশাসন অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের অধীনে চারটি বিভাগের ৫১৬ আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৯১০ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার প্রথম দিন সকাল সাড়ে ১০টায় ব্যবসায় শিক্ষা বিভাগের এবং বেলা আড়াইটায় বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।