জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৩ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ২০ অক্টোবর পর্যন্ত।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের হলে আসন নিশ্চিত করার লক্ষ্যে এ বছর হলগুলোতে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব মোহামঞ্চদ আলী জানান, ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সমঞ্চান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটে মোট আবেদনপত্র জমা পড়েছে দুই লাখ ২০ হাজার ৯২২টি।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৩ অক্টোবর সকাল সাড়ে নয়টায় ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) প্রথম শিফটের (পালা) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে।ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admission) থেকে জানা যাবে।এদিকে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের হলে আসন নিশ্চিত করার লক্ষ্যে এ বছর আবাসিক হলগুলোতে শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গত বছর প্রায় দুই হাজার ৫০০ জন শিক্ষার্থী ভর্তি করা হলেও এ বছর সে তুলনায় কম শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, হলে সব শিক্ষার্থীর আসন নিশ্চিত করার লক্ষ্যে এ বছর হল প্রাধ্যক্ষদের নিয়ে সভা করে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হবে।