প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৫ সেপ্টেম্বর৷ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়৷
বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu) থেকে পাওয়া যাবে৷