প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত রোববার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানা গেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ওয়বসাইটে (www.ruet.ac.bd) ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ, জমা দেওয়ার তারিখসহ পরীক্ষাসংক্রান্ত সব তথ্য ও নির্দেশনা পরে জানানো হবে। এ ছাড়া শিগগির পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এ-সংক্রান্ত তথ্য জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাসার বলেন, গত বছরের মতো এবারও ভর্তি পরীক্ষার আবেদনপত্রের ফি ৬০০ টাকা রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।