প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, শহীদ বুলবুল কলেজ, মহিলা কলেজ, জিলা স্কুল ও বালিকা উচ্চবিদ্যালয়ে  পরীক্ষা নেওয়া হবে। সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত সি ইউনিট, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ইউনিট ও সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৯ হাজার ৭৫৪ জন। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pust.ac.bd) পাওয়া যাবে।