প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চারটি অনুষদের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৩১ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ, বি, সি ও ডি ইউনিটের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩১ জানুয়ারি সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে ডিনের দপ্তরে পছন্দের বিষয়ের নাম লিখে ফরম পূরণ করতে হবে। আর ‘ই’ ইউনিটের শিক্ষার্থীরা পছন্দের ফরম পূরণ করবেন ২ ফেব্রুয়ারি।