প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের সহযোগী হিসেবে প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান মেলোনেডস। গুগলের সহযোগীদের তালিকায় সম্প্রতি মেলোনেডসের নামটি প্রকাশ করা হয়। ডিজিটাল ব্র্যান্ডিং ও সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ে ইতিমধ্যে পেশাদার সংস্থার সুনাম অর্জনকারী প্রতিষ্ঠানটি এই স্বীকৃতির স্মারক হিসেবে ট্রেড মার্ক ‘ব্লু ব্যাজ’ অর্জন করেছে। মেলোনেডস হলো পট অব মাইন্ডের সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বে গুগলের পাঁচ হাজার পার্টনার বা সহযোগী রয়েছে। বিজ্ঞপ্তি।