প্রথম বিভাগ ভলিবল লিগ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিজেকেএস-লিবার্টি গ্রুপ প্রথম বিভাগ ভলিবল লিগ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন
সিজেকেএস-লিবার্টি গ্রুপ প্রথম বিভাগ ভলিবল লিগ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও লিবার্টি গ্রুপের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস-লিবার্টি গ্রুপ প্রথম বিভাগ ভলিবল লিগ ১৯ সেপ্টেম্বর শুরু হয়েছে। ওই দিন সকাল নয়টায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন লিগ উদ্বোধন করেন। সিজেকেএসের অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. শাহজাদা আলম, নির্বাহী সদস্য আল্লামা মো. ইকবাল, জহির আহমেদ চৌধুরী, আবদুল হান্নান, জি এম হাসান, ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব, সদস্য শামীম আহমেদ, কাউন্সিলর প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।