প্রথম ভোটই মিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ঊর্মি রহমান নতুন ভোটার। তাঁর ভোটার নম্বর-১০৫৪। সোমবার ছিল এ ইউনিয়নের নির্বাচন। দিনের কাজ শেষে বেলা আড়াইটার দিকে তিনি হোগলবাড়িয়া মোহাম্মদপুর হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ভোটটি আগেই কেউ একজন দিয়ে গেছেন। তিনি বলেন, ‘জীবনে প্রথম ভোট দিতে এসেছিলাম, সেটিও দিতে পারলাম না, একটু হলেও কষ্ট লাগছে।’ কেন্দ্রের পোলিং কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘এখন কিছুই করার নেই।’