প্রথম শ্রেণির মর্যাদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণিতে উন্নীত করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বুধবার বিকেলে এ-সংক্রান্ত একটি চিঠি ডাকযোগে এসে পৌঁছেছে বলে পৌর মেয়র মুরতুজা সরকার জানান। তিনি বলেন, পৌর আইন অনুযায়ী ফুলবাড়ী পৌরসভা তিন বছর ধরে ধারাবাহিকভাবে এক কোটি টাকার বেশি রাজস্ব আয় করছে। পৌরবাসীর নিয়মিত কর পরিশোধ এবং পৌর পরিষদের স্বচ্ছতার কারণে সরকার ফুলবাড়ী পৌরসভাকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেছে। এ জন্য তিনি পৌরবাসী এবং পৌর পরিষদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। |