প্রথম শ্রেণীর ছাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গত মঙ্গলবার প্রথম শ্রেণীর ছাত্রী বন্যা (৭) নিখোঁজ হয়েছে। এ বিষয়ে বুধবার গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া আইনাল মাতুব্বর পাড়া গ্রামের কৃষক দুলাল বেপারীর মেয়ে বন্যা মঙ্গলবার সকাল নয়টার দিকে বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ছুটির পর সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।গোয়ালন্দ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান বলেন, বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। শিশুটির সন্ধান পাওয়া গেলে থানায় বা ০১৯৩২-৪৬৫৬৬৫, ০১৭১৭-১৭৫৫৩৯ নম্বরে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।