প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে এক ব্যক্তির বিরুদ্ধে প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ওই শিশুর মা বাদী হয়ে মুকু শেখের (৬০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী মুকু শিশুটিকে খেলার কথা বলে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে এলে মুকু পালিয়ে যান। পরে শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা কামাল আহমেদ জানান, আলামত সংগ্রহ করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।