প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা নদী রক্ষা কমিটির প্রথম সভা গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিটির পরিচালক হুমায়ুন কবির, কমিটির সদস্য মো. আলাউদ্দিন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল প্রমুখ। আতাহারুল বলেন, গাজীপুরের জলাশয়, নদী, খাল-বিল পুনরুদ্ধার, নাব্যতা রক্ষা, দূষণ প্রতিরোধ ও অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয়।