প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে গতকাল শুক্রবার সন্ধ্যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধান ও কার্যাদি সম্পাদনে সহযোগিতা প্রদান-সংক্রান্ত তদারকি দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। দলের আহ্বায়ক রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আবদুল হান্নান এতে সভাপতিত্ব করেন। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাকশীর পরিদর্শন বাংলোতে। তদারকি
দলের সদস্যসচিব ও ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ সভা সঞ্চালন করেন।