প্রথম সমাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম এ কথা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার তিনি বলেন, আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিভিন্ন শিক্ষাবর্ষের ডিগ্রিধারীদের বাইরেও ২০১২ সালের মাস্টার্স এবং এমফিল ও পিএইচডি/এমএএস ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরাও সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে আগ্রহী ডিগ্রিধারীরা অনলাইনের মাধ্যমে আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা এবং স্থান যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।