প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিল মাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য মোহীত উল আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির দেওয়া সময় অনুযায়ী, আগামী মার্চ অথবা এপ্রিলে সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে নাম নিবন্ধন করা হবে।