প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তনে ২০০৩ সাল থেকে ২০১০ সালের নভেম্বর মাস পর্যন্ত বিভিন্ন বিষয়ের নয়জন পিএইচডি, ৭৯ জন মাস্টার্স ও ৭৩০ জন ব্যাচেলর ডিগ্রিধারীকে সনদপত্র দেওয়া হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করবেন। গত রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন বলেন, সমাবর্তন সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।