প্রথম সমার্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে সমাবর্তন বক্তা ছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। সমাবর্তনের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার।

সমাবর্তন বক্তা মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘গার্মেন্টসের শ্রমিক, প্রবাসী শ্রমিক ও কৃষক—এই তিনটি দল বাংলাদেশের অর্থনীতির চাকা এগিয়ে নিচ্ছে। কিন্তু এই তিন দল যথেষ্ট নয়। চতুর্থ আর একটি জ্ঞানবিজ্ঞানের সৃজনশীল দল দরকার। সেই দল হচ্ছো তোমরা। তোমাদের যে দায়িত্বশীলতা ও আত্মবিশ্বাস রয়েছে, তাতে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’