প্রথম সম্মানীর টাকায় এতিমদের সঙ্গে খেলেন উপমন্ত্রী জ্যাকব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম সমঞ্চানীর টাকায় ভোলার চরফ্যাশন উপজেলার এতিম শিশুদের সঙ্গে দুপুরের খাবার খেলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আকলিমা খাতুন এতিমখানার মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে শিশুরা খুব খুশি।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের এই সাংসদ বলেন, ‘উপমন্ত্রী হিসেবে পাওয়া আমার প্রথম মাসের সমঞ্চানীর টাকায় এতিমদের একবেলা খাইয়েছি। আমি নিজেও অল্প বয়সে আমার বাবাকে হারিয়েছি। আমি চাই অনাথ শিশুরা আনন্দে দিন কাটাক।’ আকলিমা খাতুন এতিমখানা ছাড়াও চরফ্যাশন এতিমখানা, ফাতেমা-মতিন হাফিজিয়া মাদ্রাসার ১৯৫ শিশু উপমন্ত্রীর সঙ্গে খাবার খায়। তিনি নিজ হাতে শিশুদের খাবার বণ্টন করে দেন।
এ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ গোলাম কিবরিয়া টিপু, চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রমুখ।