প্রথম সাময়িকের বদলে নেওয়া হচ্ছে পাঠ উন্নয়ন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির করা প্রশ্নপত্র দিয়ে বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, গত শনিবার থেকে সমিতির আওতাভুক্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে বছরে তিনটির পরিবর্তে দুটি পরীক্ষা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা অভিযোগ করেন, মন্ত্রণালয়ের নির্দেশ আড়াল করে শিক্ষক সমিতি উপজেলার ৫১টি বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়ে প্রথম সাময়িক পরীক্ষার মতোই পাঠ উন্নয়ন পরীক্ষার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী ফিরোজ আহমঞ্চদ বলেন, শিক্ষার্থীদের মঙ্গলের জন্য উপজেলার ৫১টি বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্র দিয়ে পাঠ উন্নয়ন পরীক্ষা নেওয়া হচ্ছে। তিনি এই পরীক্ষাকে প্রথম সাময়িক পরীক্ষা বলতে নারাজ।