প্রথম সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল’। রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গতকাল শুক্রবার শুরু হওয়া এ উৎসব চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে থাকছে বইমেলা, রোবট প্রদর্শন ও এলিয়েন উৎসব।
গতকাল কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল উৎসবের উদ্বোধন করেন। মিস্টার নুডলসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি এই ফেস্টিভ্যালের আয়োজন করে। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ‘রিবো’ নামের রোবট প্রদর্শনী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রোবটটি তৈরি করেছেন। উৎসবে বিজ্ঞানবিষয়ক গ্রন্থ কেনাবেচার পাশাপাশি শিশুদের রোবট ও এলিয়নদের টুডি ইমেজের ছবি তোলা এবং সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য হওয়ার সুযোগ রয়েছে। আয়োজকেরা জানান, উৎসবের শেষ দিন বিকেলে এলিয়ন উৎসব অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক মোহিত কামাল, দীপু মাহমুদ, দীপু মেহ্দী প্রমুখ।