প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে, শাশুড়ি ননদ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর করা মামলায় সুমিত হাসান নামের এক ব্যক্তির মা ও দুই বোনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি সুমিত হাসান পলাতক রয়েছেন। এজাহার ও কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, সাত বছর আগে সদর উপজেলার মোল্লাতেঘরিয়া এলাকার এহসান উল্লাহর ছেলে সুমিত হাসান বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি নববধূর ওপর নির্যাতন চালাতে থাকেন। এরপর ওই গৃহবধূর বাবা সুমিতকে ৫০ হাজার টাকা দেন। এর কিছুদিন পর সুমিত আরও দুই লাখ টাকা যৌতুক চান। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।কিছুদিন আগে ওই গৃহবধূ জানতে পারেন, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। এরপর তিনি বাদী হয়ে কুষ্টিয়া দায়রা জজ আদালতে মামলা করেন।