প্রথম স্ত্রীর মামলায় স্বামীর বিরুদ্ধে পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রথম স্ত্রীর কাছে যৌতুক চাওয়া এবং তা না পেয়ে স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করার অভিযোগে অনিল দাশ নামের এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অনিল দাশের প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন।মামলার সূত্র জানায়, ১৯৭৫ সালে অনিল প্রথম বিয়ে করেন। স্ত্রী এবং তিনি দুজনই চাকরি করেন নিম্ন পদে। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আরজিতে বলা হয়, ৩৭ বছর দাম্পত্যজীবন পার করার পর হঠাৎ করেই ভীমরতি ঘটে অনিল দাশের। স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা যৌতুক চান তিনি। টাকা না পেয়ে বিয়ে করেন আরেকটি। এরপর প্রথম স্ত্রী গতকাল আদালতে মামলা করেন।