প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষতা ও কর্ম তৎপরতায় দিনাজপুর জেলার ১০২টি ইউনিয়ন পরিষদের মধ্যে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ ২০১৪-১৫ অর্থবছরে প্রথম স্থান অধিকার করেছে। এতে ওই ইউনিয়ন পরিষদকে ১ লাখ ৯০ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২০১৪-১৫ অর্থবছরের শেষ দিন গত মঙ্গলবার দুপুরে এক ফ্যাক্স বার্তায় দিনাজপুর জেলা প্রশাসনসহ পার্বতীপুর, দিনাজপুর সদর ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক বলেন, তাঁর ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা নেই। ২০১৫-১৬ অর্থবছরে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ ১ কোটি ১০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবার ইউনিয়ন পরিষদের অর্থ দিয়ে একটি অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।