প্রথম হয়ে গাড়ি পেলেন সিলেটের মোস্তাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন সিলেটের মেডিকেল রোডের মোস্তাহিদ আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১১০০ সিসির একটি গাড়ি। দ্বিতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি এলসিডি টেলিভিশন পেয়েছেন ঢাকার মগবাজারের তপু। তৃতীয় হওয়া চট্টগ্রামের এস এস খালেদ রোডের জহির উদ্দিন আহমেদ পেয়েছেন ফ্রিজ।রাজধানীর ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল বুধবার এই কুইজ প্রতিযোগিতার মেগা ড্র হয়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। লটারিতে কুপন তোলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু, জাতীয় দলের সাবেক খেলোয়াড় আলফাজ আহমেদ ও বর্তমান দলের খেলোয়াড় জাহিদ হাসান এমিলি। বিজয়ী ব্যক্তিদের অনুষ্ঠানস্থল থেকেই মুঠোফোনের মাধ্যমে পুরস্কার পাওয়ার খবর জানানো হয়।ঢাকায় প্রথম আলোর প্রধান কার্যালয়সহ সারা দেশের ২৮টি কার্যালয়ে এসকেএফ-প্রথম আলো বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতায় প্রায় ১২ লাখ কুপন জমা পড়ে। অনুষ্ঠানে গোলাম সারোয়ার টিপু বলেন, ‘দেশের ফুটবলের সার্বিক উন্নয়নে সরকারকে সরাসরি এর সঙ্গে জড়িত হতে হবে।’ এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক এ এম ফারুক ভবিষ্যতেও বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, এত ফুটবলপ্রেমীর অংশগ্রহণ প্রমাণ করে, বিশ্বকাপে পুরো দেশের মানুষেরই অংশগ্রহণ ছিল। প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, এসকেএফের হেড অব অপারেশনস কামরুল হাসান, হেড অব মার্কেটিং মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।