প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, তাঁরা ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় পুনঃভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। প্রথম পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবার তা সংগ্রহ করতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদের সভাপতিত্বে গতকাল পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পুনর্ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।সভা সূত্র জানায়, ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষায় এক হাজার ৫৮০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাঁদের তালিকা ওয়েবসাইটে (gaunit.univdhaka.edu) দেওয়া হয়েছে।