প্রথমবারের মতো অনলাইনে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘অনলাইনে ভর্তির পদ্ধতি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা আনবে।’গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী টেক্সটাইল ইঞ্জিনিয়াারিং কলেজ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং গ্লাস ও সিরামিকস ইনস্টিটিউটে পলিটেকনিকের ভর্তি পরীক্ষা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন। প্রথমবারের মতো অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করে প্রবেশপত্র বিতরণ এবং ওএমআর শিটের মাধ্যমে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ২০১০-১১ সেশনের ভর্তি পরীক্ষায় দেশের ৪৯টি পলিটেকনিক ও ৩২টি টেকনোলজিতে ৫৩ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষা দিচ্ছেন। তাঁদের মধ্যে থেকে ১০ হাজার ১৬০ জনকে নির্বাচিত করা হবে। মেধা ও কোটার ভিত্তিতে সফটওয়্যারের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে। আগামী ২৯ জুলাই অনলাইনে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।