প্রথমবারের মতো পালন করছে মুক্তিযোদ্ধা কমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৩৯ বছর পর এই প্রথম কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড উপজেলা মুক্ত দিবস পালন করছে আজ। ১৯৭১ সালের ১৯ অক্টোবর এই দিনে পাকিস্তানি সেনাদের হটিয়ে মুক্তিযোদ্ধারা নিকলীকে মুক্ত করেন।৫ নম্বর সেক্টরে কোবরা কোম্পানির ডেপুটি কমান্ডার রিয়াজুল ইসলাম খানের (বাচ্ছু) নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন মুক্তিযোদ্ধা দুই ভাগে বিভক্ত হয়ে ১৯ অক্টোবর ভোরে বর্তমানে নিকলী থানা ও নিকলী গোড়াচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ে পাকিস্তানি সেনাদের ১৩টি ক্যাম্পে হানা দিলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিকলীর বীর মুক্তিযোদ্ধা আ. মালেক (মালু) ও নান্টু এবং গুরুই গ্রামের মতিউর রহমান শহীদ হন। এ ছাড়া হাবীব ঠাকুর, মহিন উদ্দিনসহ পাঁচজন মুক্তিসেনা গুরুতর আহত হন। ১৯ অক্টোবর রাতেই পাকিস্তানি বাহিনী ও স্থানীয় রাজাকারেরা পালিয়ে গেলে নিকলী শত্রুমুক্ত হয়।