প্রথমা প্রকাশনের বই পেল আইএফআইসি ব্যাংক পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সচিব ফারুক চৌধুরীর ‘জীবনের বালুকাবেলায়’ এবং শাহীন আখতারের ‘ময়ূর সিংহাসন’ বই দুটো ২০১৪ সালের আইএফআইসি ব্যাংক পুরস্কার পেয়েছে। বই দুটি প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত। 

আজ শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের নতুন করপোরেট ভবনে এক অনুষ্ঠানে বই দুটির লেখকদের হাতে পুরস্কারের পাঁচ লাখ করে টাকা ও সনদ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান।

অনুষ্ঠানে আলোচনা করেন জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, আইএফআইসি ব্যাংকের পরিচালক জামাল আহমেদ, ব্যাংকের সাবেক পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানান ব্যাংকের ব্যবস্থাপনা সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারোয়ার।
অনুষ্ঠানে সাবেক সচিব ফারুক চৌধুরী ও শাহীন আখতার নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।