প্রথমার তিন বই নিয়ে মুক্ত আলোচনা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের তিনটি বই নিয়ে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
মুক্ত আলোচনার বই তিনটি হলো সৈয়দ আবুল মকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা, মহিউদ্দিন আহমদের বিএনপি: সময়-অসময় ও আনিসুল হকের জেনারেল ও নারীরা। অনুষ্ঠানে তিনজন লেখক তাঁদের গ্রন্থ রচনার অভিজ্ঞতা বর্ণনা করবেন এবং পাঠক-দর্শক-শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন।
১০টি প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ২ এপ্রিল থেকে ‘চৈত্রে বই উৎসব’ চলছে। এতে অংশ নিয়েছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, কাকলী, ডেইলি স্টার বুকস, প্রতীক, অবসর, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন। সবার জন্য উন্মুক্ত এ উৎসবে ৩০ থেকে ৪৫ শতাংশ কমিশনে বই বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।