কেইমুতে পাওয়া যাবে 'প্রথমা'র বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ডিজিটাল এবং অনলাইন বাজার কেইমুর মধ্যে চুক্তি সই করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ।  ছবি: জাহিদুল করিম
প্রথম আলো ডিজিটাল এবং অনলাইন বাজার কেইমুর মধ্যে চুক্তি সই করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ। ছবি: জাহিদুল করিম

মিডিয়াস্টার লিমিটেডের প্রথম আলো ডিজিটাল এবং বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন বাজার কেইমুর মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে ‘প্রথমা প্রকাশন’-এর সব বই কেইমুতে পাওয়া যাবে। ক্রেতারা prothoma.prothom-alo.com-এর মাধ্যমে ‘প্রথমা প্রকাশন’-এর সব বই অনলাইন থেকে অর্ডার করতে পারবেন ও হোম ডেলিভারি পাবেন।

রাজধানীর গুলশানে আজ রোববার প্রথম আলো ডিজিটালের কার্যালয়ে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা এহতেরাম উদ্দিন, কেইমুর কান্ট্রি ম্যানেজার হেন্ড্রিক চেজ, কেইমুর হেড অব পার্টনারশিপস জর্জ উলফসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।