প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে প্রথমার তিন দিনের বইমেলা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বেলা ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম নগরের জামাল খান ক্যাম্পাসে এই মেলায় প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইরশাদ কামাল খান। প্রথম দিন রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। পরের দুই দিন মেলা চলবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মেলায় বিশেষ ছাড়ে বই কেনা যাবে। প্রথমা প্রকাশনীর বইয়ে থাকবে ৩০ শতাংশ ছাড়। এ ছাড়া ভারতীয় বই বিক্রি হবে ১ দশমিক ৮ টাকায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম