প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে প্রথমার বইমেলা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। মেলার আয়োজক প্রথমা বইয়ের দুনিয়া।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, প্রকৌশলবিদ্যার পাশাপাশি অন্যান্য বিষয়ে জ্ঞান অর্জন প্রয়োজন। এ ধরনের বইমেলা থেকে চুয়েটের শিক্ষার্থীরা জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা, গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান এবং চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসান।
আগামী বুধবার পর্যন্ত বইমেলা চলবে। মেলায় প্রথমা প্রকাশনার বইয়ে ২৫ শতাংশ এবং অন্যান্য দেশি বইয়ে ২০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।