প্রথমার বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের উদ্যোগে কুমিল্লায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী বইমেলা। শহরের কান্দিরপাড়ে কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে বিকেল চারটায় মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। শেষ হবে ২৬ মার্চ। আয়োজকেরা জানিয়েছেন, মেলা সবার জন্য উন্মুক্ত। এতে প্রথমা প্রকাশনের বই ও দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকছে। প্রথমা প্রকাশনের বইয়ে ক্রেতারা ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।