প্রথমার মাসব্যাপী বইমেলা চট্টগ্রামে শুরু হচ্ছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমা প্রকাশনের বইমেলা আজ মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রামে শুরু হচ্ছে। নগরের জামালখান চেরাগি পাহাড় মোড়ে সানমার স্প্রিং গার্ডেনে প্রথমার চট্টগ্রাম বিক্রয়কেন্দ্রে এই মেলা মাসব্যাপী চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে লেখক-পাঠকের সমাবেশের আয়োজন করা হয়েছে।
ছুটির দিনসহ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। দেশের অন্যান্য প্রকাশনীর বই ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বিক্রি হবে। ভারতীয় নতুন বই বিক্রির ক্ষেত্রে প্রতি রুপি ১ টাকা ৮০ পয়সা হারে বিক্রি করা হবে। এ ছাড়া ভারতীয় পুরোনো বই বিক্রির ক্ষেত্রে প্রতি রুপির দাম ধরা হবে ৯০ পয়সা থেকে দেড় টাকা।