প্রথমার শাহবাগ বইমেলার উদ্বোধন আজ
আজ বৃহস্পতিবার প্রথমা প্রকাশনের শাহবাগ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। বিকেল চারটায় শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে প্রথমার লেখকেরা এ মেলা উদ্বোধন করবেন। মেলায় লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।
ছুটির দিনসহ প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১৮ নভেম্বর ২০১৫ পর্যন্ত।
মেলায় ২৫ থেকে ৭০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১.৮ টাকা, ১ রুপি সমান ১.৫ টাকা ও ১ রুপি সমান ১ টাকা হিসাবে।
২০১৫ সালের একুশে বইমেলায় প্রকাশিত প্রথমা প্রকাশনের সব বই পাওয়া যাবে শাহবাগ বইমেলায়। একুশে বইমেলার পর প্রকাশিত নতুন বইগুলোও পাওয়া যাবে ২৫ শতাংশ কমিশনে। এ ছাড়া শাহবাগ বইমেলায় আজ প্রকাশিত হবে এরিক মারিয়া রেমার্কের বিশ্ববিখ্যাত উপন্যাস অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট-এর বাংলা অনুবাদ। অনুবাদ করেছেন শেখ আবদুল হাকিম।