প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, প্রথাগত আইনের ভালো দিকগুলো বজায় রেখে খারাপ দিকগুলো বাদ দিতে হবে।
গতকাল মঙ্গলবার রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘খিয়াং সম্প্রদায়ের উত্তরাধিকার ও প্রথাগত আইনে নারীদের অবস্থান’ শীর্ষক গবেষণাকর্ম উপস্থাপন ও কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় এ কথা বলেন।
ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের অর্থায়নে স্থানীয় বেসরকারি সংস্থা উইমেন্স অ্যাডভান্সমেন্ট ফর এডুকেশন এমপাওয়ারমেন্ট এই গবেষণা পরিচালনা করে।
দেবাশীষ রায় আরও বলেন, সামাজিক বিচারে নারীরা যেন বৈষম্যের শিকার না হয় সে জন্য পুরুষ কার্বারির (গ্রামপ্রধান) পাশাপাশি নারী কার্বারি নিয়োগ দেওয়া হচ্ছে।