প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থানীয় নারীদের তৈরি কুটির শিল্পের পণ্যসামগ্রীর প্রদর্শনী হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় সীমা মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এ প্রদর্শনী হয়। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির। এ সময় ইউএনও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলামিন বাকলাই, সীমা মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী মাকমুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।