প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে রণাঙ্গনের দুর্লভ শতাধিক আলোকচিত্র প্রদর্শন ও মুক্তিযুদ্ধের নানা ঘটনার শিল্পকর্মের প্রদর্শনী শেষ হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১৮ দিনের এ প্রদর্শনী গত রোববার রাতে শেষ হয়েছে। প্রতিদিন আলোকচিত্র ও চিত্রকর্ম দেখতে ভিড় জমায় নানা বয়সের মানুষ। বঙ্গবন্ধু পরিষদ, ফরিদপুরের সহযোগিতায় এবং আলোকচিত্র সংগ্রাহক নাসির শেখের উদ্যোগে এ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাব-সেক্টর কমান্ডার নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল। ফরিদপুর অফিস