প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় গত রোববার উন্নত জাতের বারী-১৪ সরিষার খেত প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার লোহাচূড়া বাজার প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খট্টেশ্বর রানীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. আজমা সুলতানা ও আহসান হাবীব, সি ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের কর্মকর্তা মো. শরিফুল ইসলাম প্রমুখ।