প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। উপজেলা সদর ভবানীগঞ্জ নিউমার্কেটে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শিরোনামে এই প্রদর্শনী গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ এনামুল হকের উদ্যোগে এ প্রদর্শনী হয়।
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি